ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

অপরাধ | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(৯ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪২ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ উপজেলা যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাহবুবুর রহমান সজিব, তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধীন বোয়ালমারী আর্মি ক্যাম্পের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “যৌথবাহিনীর অভিযানে একজনকে অবৈধ পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম