ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পূর্ব দরগাহ গেইটে দাঁড়িপাল্লার পথসভা

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(২ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:৪২ অপরাহ্ন

banglahour

নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, রাজনীতির উদ্দেশ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি বলেন, বর্তমান সময়ে রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও সুশাসন জরুরি। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণের সেবা করার সুযোগ পেলে সমাজে ভারসাম্য রক্ষা ও অবিচার প্রতিরোধে কাজ করবেন।

শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত এ পথসভায় সমাজসেবী সৈয়দ খিজির আহমদের সভাপতিত্বে এবং ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯