ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩৯ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন, জীবনাদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান স্মরণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করে।

বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম মাহফুজ।

আলোচনা সভায় মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা তাঁর আদর্শের সর্বজনীনতা, মানবপ্রেম, সাম্য, ইনসাফ, নৈতিকতা ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, অন্ধকারাচ্ছন্ন যুগে মহানবী (সা.) পৃথিবীতে শান্তির বার্তাবাহক হিসেবে আবির্ভূত হয়ে এক অসামান্য বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর প্রতিটি শিক্ষা ও দিকনির্দেশনা আজকের আধুনিক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট আলোকবর্তিকা। প্রতিটি শিক্ষার্থীর উচিত মহানবীর (সা.) আদর্শে নিজের চরিত্র গঠন করা।

আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে মিলাদ ও দরুদ শরিফ পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম