ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের বাড়িতে হামলার অভিযোগ

অপরাধ | ইমরান খান| জেলা প্রতিনিধি| রাজবাড়ী

(৯ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:৫৬ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, সন্ধ্যার পর একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে এবং ঘরে থাকা প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময়ে গফুরের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে মালামাল তছনছ করা হয়।

এ ঘটনায় রাতে গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ফেরি করে জীবিকা নির্বাহ করছেন। তার জীবনসংগ্রামের স্বীকৃতি হিসেবে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম