ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যাত্রাবাড়ী থানা-পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সদস্যরা অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

শনিবার (১১ মার্চ) ভোরে গোলাপবাগ এলাকার বিশ্বরোড জামে মসজিদের সামনে থেকে আসামি আলী আকবর খানকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজাসহ আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম