ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় তারেক রহমানের জনসভা, নারী নিরাপত্তা ও বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন | ব্যুরো প্রধান| খুলনা

(৫ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৬:০৫ অপরাহ্ন

banglahour

খুলনায় নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারী নিরাপত্তা ও ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা নারী সমাজকে হেয় করে তারাই ভোট নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। যে দলের কাছে দেশের নারীরা নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশও নিরাপদ নয়। বুধবার নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল শ্রেণি–পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায়।

বেলা ১২টায় হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছে তিনি ১২টা ২৩ মিনিটে জনসভা মঞ্চে প্রবেশ করেন। মঞ্চে উঠে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলের বন্ধ মিল–কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আইটি ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতিও দেন। দল–মত, ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা–৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা–২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯