ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের মালিকানা সিলেটবাসীর হাতেই থাকবে: মাহমুদুল হাসান

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৫ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, “সিলেট কোনো গোষ্ঠী বা সুবিধাভোগীদের সম্পত্তি নয়; এর প্রকৃত মালিক সিলেটবাসী, আর সেই মালিকানা রক্ষায় আমি রাজপথে নেমেছি।”

৩ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে নগরীর মধুবন, হাসান মার্কেটসহ গুরুত্বপূর্ণ শপিংমল ও বাণিজ্যিক এলাকায় তিনি দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় ব্যবসায়ী, কর্মজীবী, তরুণ ও সাধারণ ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত শুনেন।

গণসংযোগকালে মাহমুদুল হাসান বলেন, “সিলেটকে নিয়ে দীর্ঘদিন বৈষম্য করা হয়েছে। এখানকার মানুষের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই—সিলেটের মালিকানা সিলেটবাসীর হাতেই থাকবে। এই শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সম্মান রক্ষায় আমরা আপসহীন থাকব।”

তিনি আরও বলেন, “হাতপাখা প্রতীক কোনো ক্ষমতার প্রতীক নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের প্রতীক। মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে, তা আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে।”

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা বাজার ও শপিংমলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে নগরীর প্রতিটি বাজার, মহল্লা ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে সিলেটবাসীর ঘরে ঘরে হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯