দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এসএম রেজাউল করিম। তিনি বলেন, আমিষের চাহিদা পূরণে মাছের বিকল্প নেই, তাই দেশীয় মাছ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “বিদ্যমান সরকারি মৎস্য খামারের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি” শীর্ষক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আয়নাল হক এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল আকন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
