ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশ | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(১ দিন আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:০৪ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার ৪টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মোট ৭টি উপজেলায় অবস্থিত ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে, অন্যত্র সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

তফসিল ঘোষণার পর থেকে বেইজ ক্যাম্প কার্যক্রম, নিয়মিত টহল, রোড ব্লক স্থাপন ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনা এবং সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের বিজিবি আশা প্রকাশ করেছেন, সরকারের, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯