ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন উপলক্ষে জামালপুরে মোতায়েন ১,৬৫০ পুলিশ সদস্য

সারাদেশ | জামালপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১:৪৪ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলায় সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই মোতায়েন কার্যক্রমের ঘোষণা দেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করবে।
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের আওতাধীন সাতটি উপজেলায় মোট ৬২৩টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবেন ১,৬৫০ জন পুলিশ সদস্য। গুরুত্ব অনুযায়ী প্রতিটি কেন্দ্রে ১ থেকে ৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
এছাড়া মাঠে থাকবে ২০টি স্ট্রাইকিং ফোর্স ও ৬৫টি মোবাইল টিম। এবার প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা এবং অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে অনলাইন বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান পুলিশ সুপার।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯