ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ সদরে জাতীয় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া, নিরাপত্তায় কঠোর প্রস্তুতি

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০২ পূর্বাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে মহড়া শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।


মহড়ার রুট ছিল গুরুদয়াল কলেজ মাঠ থেকে গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুল, জেলখানা মোড়, বিন্নাটি, যশোদল ও বৌলাই হয়ে শোলাকিয়া ঈদগাহ মাঠ পর্যন্ত। এতে শহরের সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আস্থার সৃষ্টি হয়েছে।


মহড়া শুরুর আগে গুরুদয়াল কলেজ মাঠে সংক্ষিপ্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তুতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর করণীয় ও প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।


মহড়ায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসারের প্রায় ২০০ সদস্য অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদর উপজেলার মোট ১২২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ৮৮টি কেন্দ্রে সার্বক্ষণিক বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন মহড়া ভোটারদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা আরও জোরদার করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯