ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে নির্বাচন প্রসঙ্গে ফখরুলের মন্তব্য: নতুন দল বিভ্রান্তি ছড়ায়, বিএনপি প্রস্তুত সুষ্ঠু নির্বাচনের জন্য

সারাদেশ | ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০১ পূর্বাহ্ন

banglahour

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটি নতুন দল যখন আত্মপ্রকাশ করে, তখন বাজে প্রচারণা বেশি হয়, আর জামায়াত অত্যন্ত কৌশলী দল, মানুষকে বিভ্রান্ত করে বিপদে ফেলার চেষ্টা করে।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের তাঁতিপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমাদের পক্ষেই অনুকূলে রয়েছে। রাজনৈতিক দলগুলো কমবেশি সতর্কতার সঙ্গে নিজেদের সক্রিয়তার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমি আশাবাদী, এবারের নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে।


ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর প্রসঙ্গে ফখরুল বলেন, “তার সফরের সময় আমরা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছি। আমরা মনে করি, এটি বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।


নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, “আমাদের একটাই প্রত্যাশা—যেটা আমরা গত ১৫ বছরে পাইনি। আমরা সুষ্ঠু ভোট দিতে পারিনি। যদি এ নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে।


তিনি আরও উল্লেখ করেন, “অনেক দিন নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করত যে নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা। কারণ বিগত ১৫ বছরে নির্বাচনে নানা কারচুপি ঘটেছে। তাই অনেকে মনে করে ভালো নির্বাচন হওয়া কঠিন। তবে এবারে আমরা আশাবাদী।”
এই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯