ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা ব্রিফিং

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০০ পূর্বাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


পুলিশ সুপার বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।


তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত সকল আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।


ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯