ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ময়মনসিংহে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে র্যাব।
বুধবার দুপুরে নগরীর সরকারি বিদ্যাময়ী স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনকালে র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান সাংবাদিকদের বলেন, “নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে র্যাবের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে কোনো বৈধ বা অবৈধ অস্ত্র দিয়ে কেউ প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য র্যাবের প্রতিটি ইউনিট সর্বদা সজাগ রয়েছে।
এ সময় র্যাব-১৪-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও র্যাব ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভোটগ্রহণের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
