আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ এজেন্ট নিয়োগে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার ফরিদপুর শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার নির্বাচনী এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কিছু এলাকায় এজেন্ট হতে আগ্রহী ব্যক্তিদের নিরুৎসাহিত করা হচ্ছে।
মুজাহিদ বেগ অভিযোগ করেন, “আমার নির্বাচনী এজেন্টদের মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধা দেওয়া হচ্ছে। অনেককে হুমকি দেওয়া হয়েছে, যাতে তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন না করেন।
তিনি আরও বলেন, “এজেন্ট নিয়োগে বাধা দেওয়া হলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি-যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফরিদপুর-৪ আসনে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
