সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ১,০১৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলার রিটার্নিং কর্মকর্তা এই প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করছেন।
সিলেট-১ আসনের অন্তর্ভুক্ত ২১৫টি ভোট কেন্দ্রে দুপুরের পর থেকে নগরের মহিলা কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হবে বলে জানানো হয়েছে।
এদিকে সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত সিলেট-৪ ও সিলেট-৫ আসনের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগেই সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এসব এলাকায় আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছানোর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টহল দল ইতোমধ্যে মাঠে নেমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে।
নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
