ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুড়ীতে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে ১১ দলীয় জোট নেতৃবৃন্দ দাঁড়িপাল্লার গণজোয়ার ঠেকাতে বিএনপি সন্ত্রাসী পথ বেছে নিয়েছে—জোট নেতারা

সারাদেশ | মৌলভীবাজার প্রতিনিধি।

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৭:২১ অপরাহ্ন

banglahour

মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলায় আহত জামায়াত–এনসিপি নেতাকর্মীদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বুধবার দুপুর দেড়টার দিকে তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনায় মোনাজাত করেন। এ সময় তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।


জোট নেতাদের দাবি, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠুর জুড়ীস্থ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।


হামলায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম, জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবির নেতা তারেক ও আব্দুল্লাহ, এনসিপির যুবশক্তির নেতা রুমেল আহমদসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন,
“নারকীয়ভাবে আমাদের প্রার্থীর এজেন্ট ও জেলা জামায়াতের নায়েবে আমীরসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। একজন সন্ত্রাসী ছুরিকাঘাতের চেষ্টা করলে এনসিপির যুবশক্তি নেতা রুমেল আহমদ বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গাড়িতে থাকা সবাই রক্তাক্ত হয়েছেন।


তিনি আরও বলেন,
“দুঃখজনক বিষয় হচ্ছে, ধানের শীষের প্রার্থীর নেতৃত্বেই এই হামলা হয়েছে। তিনিই প্রথমে গাড়িতে লাথি মারেন, এরপর হামলা শুরু হয়। দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে তারা ভয় পেয়ে সন্ত্রাসী পথ বেছে নিয়েছে।


প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“এই ধরনের ঘটনা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরনের হুমকি। প্রশাসন শুরুতে মামলা নিতে গড়িমসি করেছে। সাধারণ মানুষ থানায় অবস্থান নেওয়ার পর মামলা নেয়া হয়। কিন্তু এখনো কোনো দাগী আসামি গ্রেপ্তার হয়নি। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।


এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ও সিলেট-১ আসনের নির্বাচন সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম