ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবান ৩০০ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৩ পূর্বাহ্ন

banglahour

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার সাতটি উপজেলায় ১৮৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেরা ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন। তবে সকালভাগে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।


সকালে বান্দরবান সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের জানান, “সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত তিনবার নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। তবে এবারের নির্বাচনে সাধারণ মানুষ সন্তুষ্ট।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। দেশের সর্বশেষ ৩০০ নম্বর সংসদীয় আসনটি বান্দরবানে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন:
ধানের শীষ প্রতীকে বিএনপির সাচিং প্রুজেরী
শাপলা কলি প্রতীকে এনসিপির আবু সাঈদ মোঃ সুজা উদ্দিন
লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ
হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম