ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোট প্রদানের পর মুক্তাদিরের বার্তা – “১৫–২০ বছর পরে জনগণ রাষ্ট্রের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করবে

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সকাল পৌনে ১০টায় ঐতিহ্যবাহী শারদা হল কেন্দ্রে ভোট প্রদান করেছেন। ভোট দেওয়ার পর তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান এবং বলেন, “আজকের এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমরা জনগণ রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান স্বীকৃত অধিকার ব্যবহার করতে পারছি। এটি কোনো ব্যক্তিগত দান নয়, এটি জনগণের মৌলিক অধিকার।


মুক্তাদির বলেন, নির্বাচনের এই ধাপ একটি প্রাথমিক অধ্যায়। ভোটের সফল সমাপ্তির পর আগামী দিনের চ্যালেঞ্জ হবে দেশের পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, আর্থিক ও সামাজিক সুশাসন, জবাবদিহিতা সংস্কৃতির পূর্ণপ্রতিষ্ঠা।


নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “এখন পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। তবে মহিলাদের ভোটার উপস্থিতি আরও বাড়ানো দরকার।” জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি সিলেট এবং জাতীয় পর্যায়ে আমাদের কর্মসূচি মানুষের সামনে তুলে ধরেছি। আশা করছি, এই সাড়া ভোটের ক্ষেত্রেও প্রতিফলিত হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯