ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে কেন্দ্রে কেন্দ্রে বিজয় মিছিল, ৬ আসনের প্রাপ্ত ফলাফল

রাজনীতি | ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৭ অপরাহ্ন

banglahour

সিলেটে কেন্দ্রে কেন্দ্রে বিজয় মিছিল, প্রাপ্ত ফলাফল  সিলেট জেলার ৬টি নির্বাচনী আসনে কেন্দ্রে কেন্দ্রে বিজয় মিছিল চলছে। নগরেও চলছে মিছিল।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।  এদিকে- প্রাপ্ত ফলাফলে ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও একটিতে ১১ দলের শরীক খেলাফত মজলিস প্রার্থী এগিয়ে রয়েছেন।

সিলেট-১ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। ৭০টির প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৫৮৪ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ৪০ হাজার ৮৯৫। সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। ৫২ টির প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৭৭৫ ভোট।  দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর প্রাপ্ত ভোট ১৪৫৪৩।  

সিলেট-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৫১টি। ২৮ টিরপ্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩২৬৭ ভোট। রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর প্রাপ্ত ভোট ১৩৮৩১।  

সিলেট-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৭২টি। ৪৩টির প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ১৭৬৪৬।

সিলেট-৫ আসনে ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৭টি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান ২২ হাজার ৬৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন (ফুটবল) পেয়েছেন ১৪ হাজার ৯৭৭ ভোট।  সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 

সিলেট-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১৯২টি। ১৫টির প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪৯৫ ভোট। জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৩২ ভোট।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯