ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে জামায়াত অফিসে ভাঙচুরের পর আগুন, রাজনৈতিক উত্তেজনা

সারাদেশ | ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৩ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


জামায়াত নেতাকর্মীদের দাবি, এর আগে একই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সর্বশেষ শনিবার বিকেলে একদল ব্যক্তি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসিরসহ সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলী এ হামলায় জড়িত ছিলেন। হামলাকারীরা স্থানীয় জামায়াত কর্মী ও ভোটারদের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী এ ধরনের ঘটনায় জড়িত থাকলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও সমর্থন করা হবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯