ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কাপিল কৃষ্ণ মণ্ডল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট রিটার্নিং অফিসারের কাছে জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রের মাধ্যমে লিখিত আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে কাপিল কৃষ্ণ মণ্ডল উল্লেখ করেন, ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ত্রুটির ঘটনা ঘটেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোট পুনর্গণনার জন্য যে কোনো নির্ধারিত ফি বা আনুষ্ঠানিকতা থাকলে তা পালন করতে তার কোনো আপত্তি নেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
