ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৪ অপরাহ্ন

banglahour

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


সোমবার সকালে সিলেট নগরের হজরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন।


এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় জাতির এই বীর সেনানায়ককে।
পরে তাঁর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯