ময়মনসিংহে প্রথমবারের মতো ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
আয়োজকরা জানান, ৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৭২ জন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী খেলোয়াড় হিসেবে অংশ নেবেন। আগামীকাল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ আয়োজনের মাধ্যমে জেলার পেশাদার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফাররা একই প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বলেও জানান আয়োজকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
