ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এম এ মালিক

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১:০০ অপরাহ্ন

banglahour

১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে সিলেট-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পরিচালনায় তাকে শপথবাক্য পাঠ করানো হয়।


একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্যদেরও শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেট মহানগরের ৬টি ওয়ার্ড) বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বিপুল ভোটে বিজয়ী হন।
উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করালেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯