ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:২৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে মুরগি ব্যবসায়ী সোহেল মোল্লার কাছ থেকে প্রকাশ্যে ১৬ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল মোল্লা সংবাদ সম্মেলন করেছেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে মুরগি বিক্রির ১৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ফেরার পথে মস্তু মোল্লা ও তার সহযোগীরা তাকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়।
তিনি অভিযোগ করেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।


সোহেল মোল্লা আরও বলেন, একসময় মস্তু মোল্লার সঙ্গে তিনি পার্টনারশিপে ব্যবসা করতেন। পরবর্তীতে বনিবনা না হওয়ায় আলাদা হয়ে দীর্ঘদিন ধরে নিজে ব্যবসা করছেন। এতে ক্ষিপ্ত হয়ে মস্তু মোল্লা তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন যে তিনি দেড় লাখ টাকা দেনা রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত তার ভাগিনা ও কর্মচারী আনিছ মিয়া এবং কয়লা ব্যবসায়ী আবুল কালাম মিয়াও একই অভিযোগ করেন।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত মস্তু মোল্লা টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে এটিকে মিথ্যা দাবি করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. আতাউর রহমান আকন্দ বলেন, “আমি ছুটিতে ছিলাম। বিষয়টি জেনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯