সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত মাননীয় প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম চৌধুরী আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে সকাল তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরে দুপুর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মতবিনিময় সভায় সম্মানিত সাংবাদিকদের উপস্থিতি কামনা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
