ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুন্সীগঞ্জে ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অভাবনীয় সাফল্য

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু সারাদেশ প্রতিনিধি, মুন্সীগঞ্জ

(৫ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৮:২০ অপরাহ্ন

banglahour

মুন্সীগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষায় আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। চলতি শিক্ষাবর্ষে প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে জেলায় অনন্য সাফল্য অর্জন করেছে।


জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। প্রাপ্ত ফলাফলের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।


শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যের দিক থেকে এই অর্জন প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশেষ করে ট্যালেন্টপুলে স্থান পাওয়া শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও সমৃদ্ধ করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এই সাফল্যের পেছনে রয়েছে অধ্যক্ষ শরীফ উল্যাহর দূরদর্শী নেতৃত্ব ও সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রম। পরীক্ষার শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি, নিয়মিত মূল্যায়ন এবং শক্তিশালী মনিটরিং ব্যবস্থার মাধ্যমে একটি কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়।


শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই এ অর্জনের মূল ভিত্তি। তারা অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি দেশের জন্য মেধাবী ও আদর্শ নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯