ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাট স্থাপন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫২ অপরাহ্ন

banglahour

সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীর ওপর ফেরীঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে এম এ মালিক বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তবে সেতু নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে ফেরীঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।


এম এ মালিক আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার এখন সময়ের দাবি।


তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আইনের শাসন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার, রাজনীতিবিদ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অপরিহার্য।” অবহেলিত এলাকার সমস্যা তুলে ধরতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দর নুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমান আলী জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি ইশতিয়াক হোসেন দুদুসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯