ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক, রাজনৈতিক এবং গঠনমূলক ভূমিকা পালন করে। তিনি জানান, “আমরা কোন অনিয়মতান্ত্রিক, হঠকারি পদ্ধতিতে সহিংসতা বা চরমপন্থা ইসলামের পথ হিসেবে মনে করি না।
তিনি নির্বাচনের আগে ও পরে বিএনপির পরাজিত প্রার্থীদের উপর যে সহিংসতার অভিযোগ এসেছে, তা অযৌক্তিক বলে মন্তব্য করেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের জনগণ যেভাবে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছে, আমরা বিস্মিত হইনি, দেশের মানুষ ও মিডিয়াও বিস্মিত হয়েছে। নির্বাচনের দু’দিন আগে রাজধানী থেকে ছুটি নিয়ে ভোটাররা ট্রেন, লঞ্চ, নৌকা ও বাসে নিজের গন্তব্যে যাচ্ছিল। নির্বাচনের পূর্বাবস্থায় যে দৃশ্য দেখা গেছে, তা আগে বাংলাদেশে কেউ দেখেনি।
তিনি বলেন, “দাড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ভোটাররা রাজধানী ঢাকা ত্যাগ করেছিল। ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি এবং দাড়িপাল্লার পক্ষে ভোটের ফলাফল আমরা সরাসরি দেখতে পেতাম। ভোট গণনার সময়ও দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
