ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১৫ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ১০:৪৫ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: রাজধানীর মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪)'কে ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

৪ মার্চ  ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরী'কে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ২০২০ সালের ১৭ মে ভিকটিম এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন তার বান্ধবীর বাসায় দেখা করে ভিকটিম একটি টেইলার্স দোকান হয়ে যাবার সময় বিবাদী রবিউল ইসলাম রাব্বি (২৪) ও তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে একটি প্রাইভেট কারে জোড়পূর্বক তুলে অপহরণ করে আশুলিয়ার ইপিজেট এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে। 

সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে গার্মেন্টসে চাকুরী, বিভিন্ন শো রুমের ম্যানেজার হিসেবে জীবিকা নির্বাহ করে।  গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম