ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার

অপরাধ | ভৈরব প্রতিনিধি।

(৮ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:৫৭ অপরাহ্ন

banglahour

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সদস্যরা। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় শহরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— নরসিংদী জেলার বেলাব থানার চর আমলাব গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০), কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার বড় ছয়সুতি এলাকার মৃত লিয়াকত মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৪৫) এবং ভৈরব থানার পঞ্চবটি বউবাজার এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৪)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে টোল প্লাজা সংলগ্ন এলাকায় ভৈরবগামী একটি সিএনজি থেকে তিন নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় একজনের ব্লাউজের ভেতর ও ভ্যানিটি ব্যাগ থেকে এবং অপর দুই নারীর পেট ও পিঠে বেঁধে রাখা অবস্থায় মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।


তিনি আরও জানান, গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে সালমা বেগম নামের দু’জনই মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম