ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্রিটিশ হাইকমিশনারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৪ দিন আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৩:০৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী সিমা মালহোত্রাকে পাঠানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্যের গভীর ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনসম্পৃক্ততা এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রাণবন্ত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন, যা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছে।


বৈঠকে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্বমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।


এ সময় তিনি ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় যুক্তরাজ্যের সমর্থন কামনা করেন। জবাবে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টি লন্ডনে অবহিত করার আশ্বাস দেন এবং যুক্তরাজ্য বিষয়টি যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে জানান।


বৈঠকের শেষে উভয়পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।


এর আগে, একই দিনে ব্রিটিশ হাইকমিশনার নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী দক্ষতা উন্নয়ন, অভিবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯