ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:০২ পূর্বাহ্ন

banglahour

চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএসএফ (ISF) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল।

আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (ISF)-এর উদ্যোগে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো—বিশ্বমঞ্চে দেশের ফুটবলের বর্তমান অবস্থান ও খেলার মান মূল্যায়ন করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।

এর আগে টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম দেশের স্কুল ফুটবলের আন্তর্জাতিক যাত্রার বিভিন্ন দিক এবং দলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এবারের দলে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, দলের অন্যতম সদস্য শ্রীনগরের কৃতি সন্তান লাবিব খান। তিনি হাঁসড়া কালিকিশোর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আইয়ুব খানের একমাত্র পুত্র। তাঁর এই অর্জনে স্থানীয় অঙ্গনে আনন্দের জোয়ার  বইছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম