ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গৌরপূর্ণীমা মহোৎসবে সম্প্রীতির আহ্বান জানালেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা।

(৪ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ৭:৪০ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে এ বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্যমান এই সৌহার্দ্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার দুপুরে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে আয়োজিত শ্রী শ্রী গৌরপূর্ণীমা মহোৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কেসিসি প্রশাসক মহোৎসবে আগত ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নগরবাসী একটি পরিচ্ছন্ন, মশামুক্ত ও নিরাপদ শহর চায়—ধর্মীয় বা রাজনৈতিক বিভক্তি নয়। চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে খুলনাকে একটি শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

পাশাপাশি খুলনাকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্দির কমিটির পরিচালক বৈষ্ণব বলরাম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবচন্দ্র সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিব কুমার বণিক ও সাধারণ সম্পাদক দ্বীপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনন্দ কুমার ঘোষ।


এর আগে সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়ক, গল্লামারী ব্রিজ নির্মাণকাজ, শিপইয়ার্ড রোড উন্নয়নকাজ ও লবনচরা স্লুইচগেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে চলমান এসব উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য তিনি কেডিএ, এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, স্থানীয় সরকার-খুলনা বিভাগের পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাদুস করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, শিপইয়ার্ড রোড প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরমান হোসেন, খুলনা ওয়াসার পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মো. আশিক তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯