ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভি

সারাদেশ | জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(১ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ১১:১৯ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর রুপচেং অংশে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি বালুভর্তি নৌকা ডুবিয়ে দেওয়া হয় এবং অপর একটি নৌকায় ব্যবহৃত মেশিন নষ্ট করা হয়।


জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে ইউএনও’র গাড়ি দেখতে পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা নৌকা ফেলে পালিয়ে যায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “ফসলি জমি ও নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কেউ অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯