ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস উদযাপন

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি |

(৪ মাস আগে) ৬ মার্চ ২০২৬, শুক্রবার, ৩:৫৬ অপরাহ্ন

banglahour

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পাট কর্মকর্তা রহিম ইসলাম। তিনি জানান, জেলার চারটি উপজেলায় প্রকল্পের তালিকাভুক্ত কৃষকের সংখ্যা প্রায় ১২ হাজার।


এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চাল ব্যবসায়ী আল আমিন এবং শিক্ষার্থী মাইসা প্রমুখ।


বক্তারা পরিবেশ দূষণ রোধে পাটবস্ত্র ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯