পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকায় আবাসিক এলাকা থেকে দুই নারী, এক খদ্দের ও এক দেহব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। সোহাগ হাওলাদারের বাড়ি সলিমপুর গ্রামে হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে তার বসতঘরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দুই নারী, এক খদ্দের ও দেহব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
