কোতোয়ালী মডেল থানার তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে আটককৃতদের হেফাজত থেকে এক প্রবাসী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৮:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) নামের এক যুবককে ১৪/১৫ জন দুষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করে নাজমা নিবাস নামীয় বাড়ির ২য় তলায় আটক রাখে। সেখানে তাঁকে ধারালো চাকু, কেচি এবং লোহার রড দিয়ে মারপিট করা হয় এবং ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুষ্কৃতিকারীরা মোবাইল সেটও ছিনিয়ে নেয় এবং ভিডিও ধারণের মাধ্যমে হুমকি দেয়।
পুলিশের অভিযানে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তানজিম মাহবুব নিশান (২১), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), মোঃ জাকির হোসেন (১৯), মোঃ মারজান (১৯), মোসাদ্দেক আলী (১৮), ফারদিন আহমদ (১৮), জয়নাল আবেদীন রাব্বি (১৮) ও মিজান আহমদ (১৮) রয়েছেন।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে আরও একটি প্রবাসী ভিকটিম জাহিদ আহমদ (৪২)কে উদ্ধার করা হয়। ঘটনায় ব্যবহৃত কেচি, চাকু, লোহার রডসহ ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
