ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা পুলিশের ডিবি দক্ষিণ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ১৭.০০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে- ১। মোহাম্মদ ফাহাদুল ইসলাম ইখলাস (৩১), পিতা- মোঃ নুরুল ইসলাম। ২। মোহাম্মদ মনির হাওলাদার (৪২), পিতা- মৃত আঃ রব হাওলাদারকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে পলাতক আসামি জরিফ মিয়া @ কালা জরিফ(৪৩), পিতা- মোঃ সোহরাব উদ্দিন এর কেবিনেট থেকে একটি নাইন এমএম ক্যালিবারের বিদেশি পিস্তল এবং ৭.৬৫ ক্যালিবারের দুটি পিস্তল সহ তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি জব্দ করে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামি জরিফ মিয়া এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, পলাতক আসামি জরিফ মিয়ার বিরুদ্ধে ঢাকা ও আশেপাশের এলাকায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
