ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করলো চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ।

অপরাধ | ডেস্ক রিপোর্ট।

(২ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন

banglahour

গতকাল ১১ মার্চ ২৬ খ্রি. রোজ বুধবার বিকেলে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ও ফোর্স নৌ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে এক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সদরঘাট নৌ থানায় কর্মরত এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন  মেরিনার্স রোডস্থ সন্দ্বীপ ঘাট বরাবর কর্ণফুলী নদীতে কুতুবদিয়া হতে আসা একটি যাত্রীবাহী বোট তল্লাশি করে মোঃ হামিদ(৩৩) কে তার হেফাজতে থাকা একটি ব্যাগের ভিতর হতে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানা এলাকায়। সে উদ্ধারকৃত এই ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে আসে। ধৃত আসামী হামিদের বিরুদ্ধে কক্সবাজার জেলা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় কর্মরত এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করলে নিয়মিত মামলা রুজু হয়। ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আসামী গ্রেফতারসহ পরবর্তী আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯