ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদের আগে পার্টটাইম চাকরিতে অনিয়মের অভিযোগ: জুতা ব্র্যান্ড শোরুমে ছাত্রদের শ্রম শোষণের দাবি

অপরাধ | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

রাজধানীতে ঈদ মৌসুমকে কেন্দ্র করে পার্টটাইম চাকরিতে নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনিয়ম ও শ্রম শোষণের অভিযোগ উঠেছে বাংলাদেশি জুতা ব্র্যান্ড খড়ঃঃড়–এর একটি শোরুমের বিরুদ্ধে। বিশেষ করে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেল সংলগ্ন শোরুমে পার্টটাইম কর্মী হিসেবে নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, নির্ধারিত সময়ের আগেই তাদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং কাজের পারিশ্রমিকও দেওয়া হচ্ছে না।

ভুক্তভোগীদের দাবি, ঈদ উপলক্ষে প্রায় ২৩ দিনের জন্য পার্টটাইম কর্মী হিসেবে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হয় এবং তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় মোট ৮ হাজার ৫০০ টাকা সম্মানী। তবে নিয়োগের সময় কোনো লিখিত চুক্তি, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা পরিচয়পত্র দেওয়া হয়নি। কেবল একটি টি-শার্ট ও ক্যাপ দিয়ে শোরুমে কাজ শুরু করানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক দিন কাজ করানোর পর হঠাৎ করেই নানা অজুহাতে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে।

কিছু শিক্ষার্থী জানিয়েছেন, তারা সাত থেকে দশ দিন পর্যন্ত টানা ডিউটি করার পর হঠাৎ করে জানানো হয় যে তাদের আর কাজ করার প্রয়োজন নেই। ফলে তারা যে সময় কাজ করেছেন তার কোনো পারিশ্রমিকও পাননি। রোজার মধ্যে সারাদিন কাজ করার পরও তাদের শ্রমের যথাযথ মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

এছাড়া ইফতার ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ উঠেছে। পার্টটাইম কর্মীদের জন্য নির্দিষ্ট বাজেট থাকলেও বাস্তবে তাদের জন্য খুবই সীমিত খাবারের ব্যবস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে। কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, অনেক সময় ইফতারে কেবল মুড়ি, ছোলা ও পেঁয়াজু দেওয়া হয়, কিন্তু খেজুর বা শরবতের মতো সাধারণ ইফতার সামগ্রীও থাকে না।

অভিযোগের আরও গুরুতর একটি দিক হলো চুরির অভিযোগকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে হয়রানির ঘটনা। শোরুম থেকে কিছু জিনিসপত্র হারানোর অভিযোগ তুলে এক শিক্ষার্থীর বাসায় পর্যন্ত তল্লাশি চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এতে ওই শিক্ষার্থীর পরিবারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় এবং মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে সহপাঠীরা জানিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ বা কোম্পানির হেড অফিস থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তারা তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শোরুম কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শ্রম অধিকারকর্মীরা বলছেন, পার্টটাইম কর্মীদের ক্ষেত্রেও শ্রম আইন অনুযায়ী ন্যূনতম স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের শ্রম শোষণের ঝুঁকি বাড়তে পারে।

তবে অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য এবং স্বাধীন তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম