ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নদী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৪:৫০ অপরাহ্ন

banglahour

“নদী বাঁচাও, মানুষ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহীদ হাসান চত্ত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন করে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, কম্প্যাক্ট ফাউন্ডেশন ও ধরিত্রি রক্ষায় আমরা (ধারা)।


সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।


বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও অবৈধ দখল, দূষণ ও অনিয়ন্ত্রিত উন্নয়নের কারণে অনেক নদী সংকটাপন্ন। দেশের কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষায় নদীর ভূমিকা অপরিসীম। তাই নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা, শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
মানববন্ধন শেষে মাথাভাঙ্গা নদীর উপর ব্রীজে নদী রক্ষায় কর্মসূচি পালন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯