ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জ্ঞানের আলোয় আলোকিত অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়াই আমাদের আগামীর লক্ষ্য : সংস্কৃতি মন্ত্রী

রাজনীতি | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৫ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:১২ পূর্বাহ্ন

banglahour

জ্ঞ্যানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান জানিয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য তাদের লাইব্রেরি ও বই ধ্বংস করাই যথেষ্ট। তাই জ্ঞানের আলোয় আলোকিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হবে।

আজ বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে  তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের এই ত্যাগই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।

মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য হলো তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।
প্রত্যেক উপজেলায় আধুনিক লাইব্রেরি স্থাপন করা হবে।
জেলা পর্যায়ের মতো উপজেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধ ও সাংস্কৃতিক মডেলে রূপান্তর করার কাজ চলছে।

নানা প্রতিকূলতা সত্ত্বেও এবারের মেলা সফলভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান তার বক্তব্যে বলেন, এবারের বইমেলা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হয়েছে। প্রকৃত পাঠকের সমাগম ছিল চোখে পড়ার মতো। বইমেলাকে বিভাগীয়, জেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও ছড়িয়ে দিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম , সচিব ড. মোঃ সেলিম রেজা। বক্তারা মেলায় আগত লেখক, প্রকাশক ও পাঠকদের ধন্যবাদ জানিয়ে আগামী বছর আরও বর্ণিল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম