রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি–কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জাকির হোসেন (৪০), রাকিবুল হাসান রকি (২৫), আল আমিন (২২), ইবনে হাসেম (৩২), মো. স্বপন ইসলাম (২৬), খালিদ বিন আজাদ (৪১), সাকিব (১৯), রিফকুল ইসলাম (২০) এবং মাজহারুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে এবং ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
