ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | ডেস্ক রিপোর্ট।

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:১৫ অপরাহ্ন

banglahour

নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রাজ্যত (৫৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-৯ এর যৌথ আভিযানিক দল।


র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে গত ১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মিরপুর ইউনিয়নের সিরামসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা জেলার মদন থানার চানগাঁও এলাকার মৃত আতর আলী তালুকদারের ছেলে।


র‍্যাব জানায়, ১৯৯৯ সালের ২ জুলাই নেত্রকোনা জেলার মদন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৭৮/৯৯)। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করে নাম-পরিচয় ও বেশভূষা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম