ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিয়ের প্রলোভনে ধর্ষণ: পিবিআই খুলনা গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

অপরাধ | ডেস্ক রিপোর্ট।

(৪ সপ্তাহ আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রিয়া বালা (ছদ্মনাম) ২০২১ সালে সজীব সাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে ২ বছর বয়সী এক পুত্র সন্তান জন্ম নেয়। দাম্পত্য কলহজনিত কারণে অক্টোবর ২০২৫ সালে তাদের ডিভোর্স সম্পন্ন হয়।
ডিভোর্সের পর প্রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার বিধান গাইনের সঙ্গে। বিয়ের প্রলোভনে বিধান গাইন প্রিয়ার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করে পুনরায় সম্পর্ক স্থাপনে বাধ্য করে। ভিকটিম অন্যত্র বিবাহ করলে বা আইনগত ব্যবস্থা নিলে বিধান গাইন ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশের হুমকি প্রদান করতো।


ভিকটিম ১২ মার্চ ২০২৬ তারিখে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৯, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধনী ২০২৫-এর ৯ খ)। মামলা পিবিআই’র শিডিউলভুক্ত হওয়ায় পিবিআই খুলনা স্ব-উদ্যোগে তদন্ত গ্রহণ করে। পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেন মামলাটি তদন্ত করছেন।


পিবিআই খুলনার চৌকস টিম ১৫ মার্চ ২০২৬ রুপনগর থানা এলাকা থেকে আসামী বিধান গাইনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতে আসামী ফৌজদারি আদালত কাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯