ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জুয়া খেলা ও জনবিরক্তি সৃষ্টির অভিযোগে পুলিশের পৃথক অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মুক্তাগাছা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াবাড়ী এলাকার একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো: রাসেল (৩৮) পিতা আবু বক্কর সিদ্দিক, গ্রাম বন্দগোয়ালিয়া, মো: রমজান আলী (৩০) পিতা কাদেম আলী, শফিকুল ইসলাম (৩৭) পিতা হামেদ আলী ফকির, উভয় গ্রাম বানিয়াবাড়ি, নাজমুল ইসলাম (৩০) পিতা আবু বক্কর সিদ্দিক, গ্রাম রহিমবাড়ি, মো: দুদু মিয়া (৪০) পিতা মৃত আবদুল খালেক, গ্রাম যাত্রাটি, এবং আনোয়ারুল ইসলাম (২৭) পিতা আইয়ুব আলী, গ্রাম হায়দারপুর। তাদের সবার বাড়ি মুক্তাগাছা উপজেলায়।
এ ছাড়া একই রাতে বানিয়াকাজী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আরও ছয়জনকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকেও জুয়ার সরঞ্জামসহ নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো: সোরহাব আলী (৫৫) পিতা মৃত মোহাম্মদ আলী, ইদ্রিস আলী (৫২) পিতা মৃত ইসমাইল, মো: রতন (৫৫) পিতা মৃত সফর আলী ফকির, নাজমুল হোসেন (৩২) পিতা মৃত হাসমত আলী, আরিফ রব্বানি (২২) পিতা হেলাল, এবং ইস্রাফিল (৩৮), পিতা মৃত আবুল কালাম। তাদের সবার বাড়ি বানিয়াকাজী গ্রামে।
অন্যদিকে পৃথক অভিযানে মুক্তাগাছা নতুন বাজার এলাকায় জনবিরক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাকারিয়া (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তার বাড়ি উপজেলার পয়ারকান্দি গ্রামে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা এবং পুলিশ আইনের ৩৪(৬) ধারায় পৃথক তিনটি নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে মাদক ও জুয়া নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
