ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান সহযোগী গ্রেফতার; নিষ্ক্রিয় হয়ে পড়েছে সুন্দরবনের দস্যু আসাবুল বাহিনী

অপরাধ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৭:৫৫ অপরাহ্ন

banglahour


বুধবার (২৫ মার্চ) সুন্দরবনে অভিযান চালিয়ে  অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যুর  আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলাম কে আটক করেছে  কোস্ট গার্ড। এসময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।  কোস্ট গার্ডের দাবি সুন্দরবনের দস্যু  আসাবুল বাহিনীর প্রধান সহযোগী রবিউল কে আটকের পর  এই বনদস্যু বাহিনীটি নিষ্ক্রিয়  হয়ে পড়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের  কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বিকেলে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন ।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত দস্যু  আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে প্রেরণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ( ২৫ মার্চ) দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।

আটককৃত ডাকাত রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো।

তিনি দাবি করেন, বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করার ফলে উক্ত বাহিনীর সার্বিক কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত কে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম