ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে বিজিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

অপরাধ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৭ মার্চ ২০২৬, শুক্রবার, ৭:২৪ অপরাহ্ন

banglahour

জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।


গতকাল রাত সাড়ে ৩ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মদ গুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৬ সীমান্ত পিলারের কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।
ওই অভিযানে মালিক বিহীন ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন আভিযানিক দল। মদ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম